সারাদেশ

চাটমোহর উপজেলা আওয়ামী লীগের চমক

নিজস্ব প্রতিনিধি, পাবনা: সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পাবনার চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি এস এম নজরুল ইসলাম সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সাবেক সহ সম্পাদক আতিকুর রহমান আতিককে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

শুক্রবার (১৮ জুন) বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক বরাবর দেয়া এক চিঠিতে মনোনীতদের নাম ঘোষণা করা হয়।

এই সাংগঠনিক নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে আলোচনা চলছিল কে হচ্ছেন সভাপতি ও সাধারণ সম্পাদক। অবশেষে মনোনীতদের নাম ঘোষণার মধ্য দিয়ে সেই সব আলোচনার অবসান হলো।

উল্লেখ্য, ১৮ বছর পর গত ২৩ ফেব্রুয়ারি চাটমোহর বালুচর খেলার মাঠে চাটমোহর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত থাকলেও সেদিন কমিটি ঘোষণা করা হয়নি।

তার আগে ২০০৩ সালের ৩০ জুলাই চাটমোহর সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেই সম্মেলনে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো সভাপতি ও আব্দুল মালেক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। তারপর থেকে বিভিন্ন সময়ে উদ্যোগ নেয়া হলেও অজ্ঞাত কারণে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন বারবার পিছিয়ে যায়।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা