সারাদেশ

চট্টগ্রামে আরও দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : মরণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬৫৬ জনে। একই সময়ে করোনা শনাক্ত হন ১৫৭ জন। এতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫৫ হাজার ৮৪৫ জনে।

শনিবার (১৯ জুন) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

শুক্রবার (১৮ জুন) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ৯৮০ জনের নমুনা পরীক্ষায় ১৫৭ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৯১ ও উপজেলার ৬৬ জন।

জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৩৬ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৪০ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পাঁচজন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৩১ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৩ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে ১০ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে আটজন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে আটজন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ছয়জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা