সারাদেশ

চাঁপাইয়ের আম যাচ্ছে সুইডেনে

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : দেশের সীমানা ছাড়িয়ে এবার বিদেশে রফতানি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের সুস্বাদু আম। শুক্রবার (১৮ জুন) দুই মেট্রিক টন হিমসাগর আম রফতানির জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আগামীকাল শনিবার (১৯ জুন) বিমানযোগে আমের এ চালান যাবে সুইডেনে যাবে বলে জানা গেছে।

ব্যবসায়ী ও সাংবাদিক আহসান হাবিব এ আম রফতানি করছেন। এর আগে চলতি মৌসুমে গত ৫ জুন প্রথম আড়াই মেট্রিক টন হিমসাগর আম রফতানি করেন তিনি।

শুক্রবার (১৮ জুন) দুপুরে সরেজমিন শিবগঞ্জ উপজেলার কালুপুর গ্রামের আহসান হাবিবের আমবাগানে গিয়ে দেখা যায়, বিদেশে রফতানির জন্য দুই মেট্রিক টন আম প্রস্তুত করা হচ্ছে। বৃষ্টির মধ্যেই মোট ২০ জাতের আম বিদেশে পাঠানোর জন্য প্রস্তুত করা হচ্ছে সেখানে।

জানতে চাইলে তিনি বলেন, ‘সাধারণ আমচাষিদের চেয়ে আমাদের আম স্বাদে ও গুণে ভিন্ন। কোনো ক্রেতা একবার আম কিনলে পরের বছর পাঁচগুণ বেশি নেয়। শুধু তাই নয়, উনি আরও কয়েকগুণ ক্রেতা পাঠিয়ে দেন বাগানে। এর বড় বিশেষত্ব হচ্ছে, পরিপূর্ণ-পরিপক্ক না হলে আম নামাই না (গাছ থেকে পাড়ি না)।’

তিনি আরও বলেন, ‘শতভাগ নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও ফ্রুট ব্যাগিংকৃত আম কোনো প্রকার আঘাত ছাড়াই বোটাসহ গাছ থেকে নামানো হয়। প্রতিটি আমে নিজস্ব স্টিকার লাগিয়ে পরিবহনে আন্তর্জাতিক মানের প্যাকেট ব্যবহার করা হয়। বাগানে জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহার করা হয়, যা স্বাস্থ্যসম্মত।’

রফতানিকারক প্রতিষ্ঠান ফ্রেশ ফুড ট্রেডিং কোম্পানির প্রতিনিধি জাহাঙ্গীর আলম জানান, তারা তিন বছর ধরে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন বাগান থেকে আম সংগ্রহ করে ইউরোপ, কানাডা, সুইডেনসহ বিভিন্ন দেশে পাঠিয়ে থাকেন। সে ক্ষেত্রে তারা পিওর আমগুলোই ক্রয় করেন। এবারও টার্গেট রয়েছে পুরো মৌসুমজুড়ে আম রফতানি করার।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি বিভাগের উপপরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম জানান, বিদেশে আম পাঠানোর জন্য কৃষি বিভাগ সার্বিক সহযোগিতা করছে। ফ্রুট ব্যাগিং ব্যবহারের ফলে রফতানিযোগ্য ও সম্পূর্ণ কেমিক্যালমুক্ত আম উৎপাদন সম্ভব হয়েছে। এ পদ্ধতি ব্যবহার করলে আগামীতেও রফতানিতে ব্যাপক সাফল্য পাওয়া যাবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা