সারাদেশ

চাকায় পিষ্ট হয়ে মৃত্যু 

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও রুহিয়া সড়কে ঢোলারহাট ইউনিয়ন পরিষদের পাশে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভূপাল রায় (৫০) নামে এক মোটর সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ( ১৭ জুন) বিকেল ৩ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ভূপাল রায় পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার পাল্টাপাড়া গ্রামের মৃত প্রমোদ রায়ের ছেলে ।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ভূপাল রায় মোটর সাইকেল করে হালখাতার দাওয়াত খাওয়ার জন্য ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের বলদিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। ঢোলারহাট ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলের আরোহী ভূপাল রায় ছিটকে রাস্তার উপর পড়ে গেলে ট্রাকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। মোটর সাইকেল চালক সনু বর্মন রক্ষা পেলেও আরোহীর মৃত্যু হয়। খবর পেয়ে রুহিয়া থানার পুলিশ ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা