সারাদেশ

ফোন করলেই অক্সিজেন পৌঁছে দেবে রাসিক

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : হটলাইনে ফোন করলেই বিনামূল্যে করোনা আক্রান্তদের অক্সিজেন পৌঁছে দেবে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরের দিকে নিজস্ব অক্সিজেন ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহযোগিতায় মহামারিকালে বিশেষ এই সেবা কার্যক্রম চালু করল নগর কর্তৃপক্ষ। ১০০ সিলিন্ডার নিয়ে অক্সিজেন ব্যাংক যাত্রা শুরু করলেও প্রয়োজনে সিলিন্ডার সংখ্যা বাড়ানোর কথাও জানিয়েছে নগর কর্তৃপক্ষ।

জানা গেছে, নগর এলাকার বাইরে রাজশাহী জেলা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোর জেলায় এই সুবিধা পৌঁছে দেবে রাসিক। প্রতিটি জেলার ১০টি হিসেবে আরও ৪০টি অক্সিজেন সিলিন্ডার মজুত করেছে রাসিক।

মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, এখন থেকে করোনায় আক্রান্ত হয়ে অক্সিজেন স্বল্পতায় অথবা শ্বাসকষ্টে ভুগছেন এমন ব্যক্তি ও তার স্বজনেরা রাসিকের হটলাইন (০১৭৫৮-৯০১৯০৩) নম্বরে কল করলেই তাৎক্ষণিক তার বাড়িতে পৌঁছে যাবে অক্সিজেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। রোগীকে পরীক্ষা করে প্রয়োজন মতো দেয়া হবে অক্সিজেন ও চিকিৎসাসেবা। ২৪ ঘণ্টা চালু থাকবে এই সেবা।

তিনি বলেন, ১০০টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে চালু হলো মানবিক এই সেবা কার্যক্রম। ভবিষ্যতে বিনামূল্যে অক্সিজেন সেবায় যুক্ত হবে আরও অক্সিজেন সিলিন্ডার। শুধু তা-ই নয়, আক্রান্ত ব্যক্তির খাবার ও ওষুধ প্রয়োজন হলেও সেটিও সরবরাহ করবে রাসিক।

মেয়র বলেন, করোনার এই দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত ব্যক্তিদের জন্য অক্সিজেন অতি জরুরি প্রয়োজন। মানুষের জীবন-সংকটে মানুষের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ। ভবিষ্যতে এর পরিধি বাড়ানো হবে।

এর আগে সংকটাপন্ন করোনা আক্রান্তদের সহায়তায় ১৫ জুন ‘পুলিশ কোভিড অক্সিজেন ব্যাংক’ চালু করে রাজশাহী মহানগর পুলিশ। কোভিড আক্রান্ত হয়ে শ্বাসকষ্টে ভুগছেন এমন ব্যক্তি বা তার স্বজনরা আরএমপির কন্ট্রোল রুমের ০১৩২০-০৬৩৯৯৮ নম্বরে কল করলে অক্সিজেন সিলিন্ডারসহ পুলিশ সদস্যরা আক্রান্তের ঠিকানায় উপস্থিত হবেন বলে জানিয়েছেন নগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। পুলিশের এই সেবাও মিলবে একেবারেই বিনামূল্যে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা