সারাদেশ

করোনা প্রতিরোধে গরুর হাট বন্ধ

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে করোনার মহামারী প্রতিরোধ করতে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জেলার সকল গরুর হাট-বাজার এক সপ্তাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও সকল প্রকার দোকানপাট সকাল ১০টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত খোলা রাখার কথা জানানো হয়।

করোনার বিধিনিষেধ ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে সিদ্ধান্ত হয় সভায়।

সভায় আরও সিদ্ধান্ত হয়, সীমান্ত এলাকায় বিজিবির সহযোগিতায় জনসাধারণকে নিয়ে কমিটি গঠন করা হবে, যাতে করে অন্য কোনো দেশের লোকজন সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে না পারে। অকারণে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে ভীড় জমালে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বৃহস্পতিবার (১৭ জুন) থেকে এ আদেশ কার্যকর হবে বলেও জানানো হয় সভায়।

জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে পরিকল্পনা কমিশনের সদস্য এবং ঠাকুরগাঁও জেলার দায়িত্বপ্রাপ্ত সচিব শরিফা খান (ভার্চুয়াল মাধ্যমে) প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার, ৫০ বিজিবির উপ-অধিনায়ক মেজর মো: মুজাহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো প্রমুখ।

এছাড়াও জেলা প্রশাসনের কর্মকর্তা ও জেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা