সারাদেশ

বকেয়া ভাতার দাবিতে মানবন্ধন

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ: বকেয়া প্রশিক্ষণ ভাতার দাবিতে মানবন্ধন ও সংবাদ সম্মেলন করেছে গোপালগঞ্জের ডিপ্লোমা ইন প্রাইমারী এডুকেশন ( ডিপিএম) কোর্সের প্রশিক্ষণার্থীরা। বুধবার (১৬ জুন) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় অবস্থিত পিটিআই প্রশিক্ষণ কেন্দ্রের সামনে মানববন্ধন কর্মসূচী ও গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়াম চত্বরে সংবাদ সম্মেলন করেন।

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রশিক্ষণার্থী শিপন ঘরামী। লিখিত বক্তব্যে জানানো হয়, প্রতিমাসে একজন প্রশিক্ষণার্থীকে ৩ হাজার টাকা প্রশিক্ষণ ভাতা দেয়ার কথা রয়েছে। কর্তৃপক্ষ প্রথম ৬ মাসের টাকা পরিশোধ করলেও বিগত ২০২০ সালের জুন মাস থেকে প্রায় ১বছর কোনো ভাতার টাকা দিচ্ছেনা। বাধ্য হয়ে গোপালগঞ্জ জেলার ২১৭জন প্রশিক্ষণার্থী মানবন্ধনসহ সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

এসময় প্রশিক্ষণার্থী আল মামুন সিকদার, পলাশ বিশ্বাস, নিউটন রায়সহ অর্ধশতাধিক প্রশিক্ষণরত শিক্ষার্থীসহ শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন এবং দ্রুততম সময়ে তাদের প্রশিক্ষণভাতা পরিশোধের দাবি জানান।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা