সারাদেশ

তুচ্ছ ঘটনায় যুবক খুন

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের রত্নাদিয়া গ্রামে তুচ্ছ ঘটনায় রুবেল হোসেন (২০) নামের এক যুবক খুন হয়েছে।

মঙ্গলবার (১৫ জুন) মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রুবেল।

এর আগে পাশের গ্রামের শিপন, পারভেজ ও রকিসহ কয়েক জন যুবক হাতুড়ি দিয়ে পিটিয়ে ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে রুবেলকে।

হাটিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মনির হোসেন বলেন, রত্নাদিয়া গ্রামের মুনছের আলীর ছেলে রুবেলের সঙ্গে পাশের গ্রামের (গোপালখালী) শিপন, পারভেজ, রকিসহ আরও কয়েকজন যুবকের কথা কাটাকাটি হয়। সেই জের ধরে তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতরভাবে জখম করে শিপন ও তার বন্ধুরা।

রত্নাদিয়া গ্রামের খালে নতুন পানি আসার পর সেখানে গোসল করে রুবেলের প্রতিবেশী উঠতি বয়সের কিছু মেয়েরা। সেখানে গোসলের অজুহাতে ওই মেয়েদেরকে ইভটিজিং করে শিপন ও তার বন্ধুরা। এই বিষয়ে প্রতিবাদ করলে শিপনদের সঙ্গে রুবেলের কথা কাটাকাটি হয়। তার কিছুক্ষণ পরেই রুবেলকে মারধর করে আহতাবস্থায় ফেলে রেখে যায় শিপন ও তার বন্ধুরা।

পরে স্থানীয়রা রুবেলকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় রুবেলকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই রুবেল মারা যায় বলে জানান ইউপি চেয়ারম্যান গোলাম মনির হোসেন।

মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, রুবেল খুন হওয়ার বিষয়ে তদন্ত চলছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা