সারাদেশ

কিশোরগঞ্জের ধর্ষক আখাউড়ায় গ্রেফতার 

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : কিশোরগঞ্জের কুলিয়ারচরে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় সাইফুল মিয়া (২০) নামের এক যুবককে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (১৪ জুন) ভোরে উপজেলার উত্তর ইউনিয়নের আহমেদাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার নাপিতেরচর এলাকার শহীদ মিয়ার ছেলে।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী বলেন, সাইফুল মিয়া বাড়ি বাড়ি গিয়ে ডিশ ব্যবসার বিল সংগ্রহ করতেন। সে সুবাধে ওই স্কুলছাত্রীর বাড়িতে আসা যাওয়া ছিল। তখন থেকেই ফাঁদ পাতেন। ১২ জুন সকালে প্রাইভেট পড়ে ফেরার সময় রাস্তা থেকে তুলে নিয়ে একটি ঝুপড়িতে ধর্ষণ করেন। এ ঘটনায় মামলা দায়েরের পর সাইফুল পলাতক ছিলেন।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি সাইফুল মিয়া স্বীকার করেছেন।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা