সারাদেশ

টিনের বেড়ায় রাস্তা বন্ধ, সাত পরিবার অবরুদ্ধ

নিজস্ব প্রতিনিধি, নেত্রকোনা : পূর্ব শত্রুতার জেরে নেত্রকোনার মদনে প্রভাবশালী প্রতিবেশীর বিরুদ্ধে সাত পরিবারকে অবরুদ্ধ রাখার অভিযোগ পাওয়া গেছে। টিনের লম্বা বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেয়ায় বাড়ি থেকে বের হতে পারছে না ভুক্তভোগীরা। উপজেলার কাইটাইল ইউনিয়নের বারড়ী (সুতিয়ার পাড়) গ্রামে গত এক মাস ধরে তারা এ বন্দী জীবন পার করছে বলে জানা গেছে।

বাড়ি থেকে বের হওয়ার বিকল্প রাস্তা না থাকায় কলা গাছের ভেলায় পুকুরের মধ্যে দিয়ে চলাচল করছে ওই সাত পরিবারের সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বারড়ী গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে নূর আমীনের সঙ্গে প্রতিবেশী মৃত শহীদ মিয়ার ছেলে সাদ্দামের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে এলাকায় কয়েক দফা সালিশি বৈঠক হলেও কোনো মীমাংসা হয়নি।

গত এক মাস ওই পরিবারদের সঙ্গে প্রতিপক্ষ সাদ্দামের তর্ক-বির্তক হয়। পরে সাদ্দাম টিনের বেড়া দিয়ে তাদের যাতায়াতে একমাত্র রাস্তাটি বন্ধ করে দেয়। রাস্তা না থাকায় অবরুদ্ধ হয়ে পড়েছে ওই পরিবারের লোকজন।

এ ঘটনা সর্ম্পকে জানতে চাইলে নূর আমীন বলেন, আমরা পাঁচ ভাই ও দুই চাচা মিলে একই বাড়িতে বসবাস করি। আমরা সবায় পেশায় অটোরিকশা চালক। পাশের বাড়ির সাদ্দামের সঙ্গে আমাদের বাড়ির সামনের পুকুর নিয়ে বিরোধ আছে। বৈশাখ মাসে সাদ্দামের সঙ্গে তর্ক হলে সে রাস্তা বন্ধ করে দেয়।

তিনি বলেন, যাতায়াতের একমাত্র রাস্তাটি বন্ধ করে দেয়ায় অটোরিকশা নিয়ে বাড়িতে আসতে পারি না। কলা গাছের ভেলা দিয়ে পুকুরের মধ্যে দিয়ে যাতায়াত করছি। আমার ভাই মিলনের অটোরিকশাটি বাড়িতে আনা যায় না। তাই পাশের বাড়ির শামছুর বাড়িতে রাখি। ছোট ভাই রোকনের অটোরিকশাটি এক মাস ধরে ঘরেই পড়ে আছে।

তিনি আরও বলেন, রোজগার বন্ধ। কিস্তিতে ঋণ নিয়ে রিকশা কিনেছিলাম। ঋণের টাকার চাপে তিনটি রিকশা বিক্রি করে দিয়েছি। এভাবে অবরুদ্ধ অবস্থায় থাকলে কিভাবে ঋণ পরিশোধ করব, আর কি দিয়ে চালাব পরিবার। এসব কথা বলে কান্নায় ভেঙে পড়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন তিনি।

প্রতিবেশী সাদ্দামকে বাড়িতে পাওয়া যায়নি। এ সময় তার মা রেখা আক্তার ও সাদ্দামের ভাই সানোয়ার বলেন, আমাদের সঙ্গে তাদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা আছে। এ নিয়ে তারা আমাদের সঙ্গে প্রায় সময়েই ঝগড়া করে। আবার আমাদের জায়গা দিয়ে অটোরিকশা আনা-নেয়া করে। আমাদের নিজেদের জায়গায় আমরা বেড়া দিয়েছি তাদের জায়গায় তো দিইনি।

এ ব্যাপারে কাইটাইল ইউপি চেয়ারম্যান সাফায়াত উল্লাহ রয়েল জানান, নূর আমীন ও সাদ্দামের মধ্যে বিরোধ রয়েছে। তবে রাস্তায় বেড়া দিয়েছে এমন বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে এলাকার গণ্যমাণ্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে বিষয়টি মীমাংসার চেষ্টা করব।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) উজ্জল কান্তি সরকার বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ জানান, বিষয়টি জেনে দ্রুতই ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা