সারাদেশ

সাতক্ষীরায় ছয় অনুপ্রবেশকারী আটক

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ছয় অনুপ্রবেশকারীকে আটক করেছে বিজিবি। রোববার (১৩ জুন) বিকেলে জেলার হিজলদী, মাদরা, তলুইগাছা ও বৈকারী সীমান্তে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নওগাঁর মহাদেবপুর থানার মির্জাপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে মো. আনারুল ইসলাম (৪০), চট্টগ্রামের আনোয়ারা থানার সিংহরা গ্রামের লঘু সরকারের ছেলে নয়ন সরকার (২৭), খুলনার কয়রা থানার গোবরা গ্রামের মৃত আক্তার গাজীর ছেলে আলী আজম (২৫), তার স্ত্রী মিনান নাহার (২১), ছেলে মো. আরিফ হোসেন (৫) এবং যশোরের অভয়নগর থানার কুদলা গ্রামের মৃত খোকা ফকিরের ছেলে শেখ শরিফুল ফকির (৩১)।

৩৩ বিজিবি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট সংক্রমণ প্রতিরোধকল্পে সাতক্ষীরা সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করেছে বিজিবি। এর ধারাবাহিকতায় গত ১৩ জুন বিকালে পৃথক অভিযানে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা ও বৈকারী এবং কলারোয়া উপজেলার হিজলদী ও মাদরা সীমান্ত থেকে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ছয়জনকে আটক হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা