সারাদেশ

খুলনায় চার করোনা রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, খুলনা : গত ২৪ ঘণ্টায় খুলনা করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়েছে। রোববার (১৩ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুহাস রঞ্জন হালদার।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে দুইজন করোনা আক্রান্ত হয়ে এবং দুইজন উপসর্গ নিয়ে মারা গেছেন। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা চলছে আরও ১৩ জনের।

করোনায় মৃতরা হলেন, যশোরের কেশবপুর এলাকার মৃত তোরাব আলী খানের ছেলে আব্দুল মজিদ খান এবং খুলনার ফুলতলা বেজের ডাংগা এলাকার মৃত সদম আলীর ছেলে কাজী জালাল উদ্দিন।

করোনা হাসপাতালে ১৪৩ রোগী ভর্তি রয়েছে উল্লেখ করে ডা. সুহাস বলেন, ভর্তি রোগীর মধ্যে ৬৬ জন রেড ও ৩০ জন ইয়োলো জোনে, ১৩ জন আইসিইউতে এবং ৩৪ জন এইচডিইউতে রয়েছেন। এ সময়ে ৩৬ জন নতুন ভর্তি ও ২২ জন ছাড়পত্র নিয়েছেন।

এদিকে খুমেক পিসিআর ল্যাবের পরীক্ষায় একদিনে ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী পিসিআরে ১৮৮ জনের করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৫৬ জন খুলনা মহানগরী ও জেলার। এর মধ্যে ৫৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে খুলনা মহানগরী ও জেলায় ৪৯ জন, বাগেরহাটে তিন, যশোরে দুই, নড়াইলে এক ও মাগুরায় একজন রয়েছেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা