সারাদেশ

নকল অলঙ্কার দিয়ে বিয়ে অতপর...

নিজস্ব প্রতিনিধি, নীলফামারী : নীলফামারীর সৈয়দপুরে বিয়ে বাড়িতে সোনার বদলে নকল অলঙ্কার আনায় দু’পক্ষের মধ্যে মারামারি হয়েছে। বরপক্ষকে একদিন আটকে রেখে শনিবার (১২ জুন) দুপুরে মীমাংসার মাধ্যমে মেয়েকে পাঠানো হয়নি বরের বাড়িতে।

ঘটনাটি ঘটেছে বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী সরকার পাড়ায়। চাঞ্চল্যকর এ ঘটনাটি শনিবার সন্ধ্যায় প্রকাশ পেলে জেলাজুড়ে আলোচনা একমাত্র বিষয় হয়ে দাঁড়ায়।

জানা গেছে, ওই এলাকার এক মেয়ের সাথে আড়াই মাস আগে বিয়ে রেজিস্ট্রি হয় দিনাজপুরের খানাসামা উপজেলার তেবাড়িয়া চৌপথি এলাকার হোটেল ব্যবসায়ী হবিবর রহমানের ছেলের মফিজুল ইসলামের।

শুক্রবার (১১ জুলাই) ছিল কনে বিদায়ের দিন। এদিন সন্ধ্যায় ৫০-৬০ জন বরযাত্রী নিয়ে কনেকে নিজ বাড়িতে নিতে আসেন বর মফিজুল। একদিকে বরপক্ষের খাওয়া-দাওয়া চলছিল আর অন্যদিকে কনে সাজানো হচ্ছিল। কনের ভাবী টের পান যে বরপক্ষের দেওয়া হাতের বালা দু’টি স্বর্ণের নয় সিটি গোল্ডের।
এ নিয়ে বরপক্ষের সাথে শুরু হয় কথা কাটাকাটি। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। সারারাত বরপক্ষকে আটকে রাখে কনেপক্ষ। শনিবার (১২ জুলাই) দুপুরে দু’পক্ষের জনপ্রতিনিধির উপস্থিতিতে কনে তালাক করে নেয়া হয়।

বোতলাগাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার জানান, দুই মাস আগে বিয়ে রেজিস্ট্রি হয়েছিল তাদের। শুক্রবার কনে নিয়ে যাওয়ার অনুষ্ঠান ছিল। এদিন রাতে মতবিরোধ তৈরি হওয়ায় বিয়ে ভেঙে যায় তাদের। আজ দুপুরে তালাক করে নেয়া হয় মেয়েকে। বরপক্ষকে এক লাখ টাকা দিয়েছিল মেয়ে পক্ষকে। এরমধ্যে ৭০ হাজার টাকা নগদ দেয় বরপক্ষ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা