সারাদেশ

চুয়াডাঙ্গায় একদিনে ৩৭ জন পজিটিভ

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় ৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ সময়ের মধ্যে কেউ মারা যায়নি। শনিবার (১২ জুন) রাতে জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ করোনা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। আক্রান্ত ৩৭ জনের মধ্যে সীমান্তবর্তী দামুড়হুদা উপজেলাতেই ২০ জন। এছাড়া সদর উপজেলায় দুইজন, আলমডাঙ্গায় তিনজন ও জীবননগরে ১২ জন রয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২২২ জনে। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৬৬ দশমিক ৭ শতাংশে।

বর্তমানে জেলায় সক্রিয় রোগী ২৬৫ জন। তাদের মধ্যে বাসায় আইসোলেশনে রয়েছেন ২২৪ জন, হাসপাতালে আছেন ৩৮ জন এবং বাকি তিনজনকে রেফার্ড করা হয়েছে। এছাড়া জেলায় মোট আক্রান্তের মধ্যে সদর উপজেলায় এক হাজার ৮৯ জন, দামুড়হুদায় ৪৯৮ জন, আলমডাঙ্গায় ৩৮৫ জন ও জীবননগরে ২৫০ জন রয়েছে।

২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন আরও ২৩ জন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন এক হাজার ৮৮৬ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৭১ জন। যার মধ্যে জেলার ভেতরে মারা গেছেন ৬৪ জন এবং জেলার বাইরে সাতজন।

চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, শনিবার ৫৬ জনের নমুনা পরীক্ষায় ৩৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। যা একদিনে সর্বোচ্চ ৬৬ দশমিক ৭ শতাংশ। এটিই এখন পর্যন্ত জেলায় একদিনে সর্বোচ্চাে আক্রান্তের হার।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা