ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ১ শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আরও শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে নিজ বাসায় মারা যান তিনি।

মৃত জাহিন আনাম আঁচল ভিকারুননিসা স্কুলের প্রধান শাখার (দিবা) বাংলা মাধ্যমের ১০ম শ্রেণির ছাত্রী।

রাতে ভিকারুননিসা নূন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী বলেন, কয়েকদিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিল জাহিন। বৃহস্পতিবার সে মারা যায়। এ নিয়ে গত ২ মাসে ডেঙ্গুতে ভিকারুননিসার ৩ ছাত্রীর প্রাণ গেলো।

আরও পড়ুন: উৎসাহ ভাতা পাবে শিক্ষার্থীরা

তিনি আরও বলেন, জাহিন আমাদের মূল শাখার ১০ম শ্রেণির মেধাবী ছাত্রী এবং বাংলা ভার্সনের ‘বি’ সেকশনে তার রোল ছিল ১৯। সে খুব ভালো মেয়ে ছিল।

পরিবারের বরাতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, কয়েকদিন আগে জ্বরে আক্রান্ত হওয়ায় জাহিনের ডেঙ্গু পরীক্ষা করানো হয়। পরে রিপোর্ট পজিটিভ এলেও শারীরিক অবস্থা তুলনামূলক ভালো থাকায় বাসা থেকেই সে চিকিৎসা নিচ্ছিল।

আরও পড়ুন: আরও ২০ মৃত্যু, হাসপাতালে ২৬৮৯

বৃহস্পতিবার দুপুরের দিকে তার শরীর বেশ খারাপ হয়ে যায়। দুপুর সাড়ে ১২ টার দিকে বাসাতেই মারা যায় জাহিন।

অধ্যক্ষ কেকা রায় চৌধুরী বলেন, ভিকারুননিসার সব শাখায় ডেঙ্গু নিয়ন্ত্রণে আমরা সতর্ক রয়েছি। তবে কেউ যদি বাসা থেকে আক্রান্ত হয়, সেক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না। এখন তো এটা ম্যাসিভ আকার ধারণ করেছে।

আরও পড়ুন: হবিগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে নারীসহ নিহত ৩

এ সময় সবাইকে সচেতন থাকতে পরামর্শ দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী। সেই সাথে জাহিনের অকাল মৃত্যুতে ভিকারুননিসা পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার বিকেলে দেওয়া এক শোক বার্তায় জাহিনের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৮

প্রসঙ্গত, গত ২৫ জুলাই রাত ১ টার দিকে মেহজাবিন সূহী নামে এক ছাত্রী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দিবা (মূল) শাখার দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

এর আগে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রায় এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থেকে গত ৩ জুলাই মারা যান ভিকারুননিসার মূল শাখার একাদশ শ্রেণির বিজ্ঞানের ছাত্রী ইলমা জাহান।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা