সারাদেশ

নড়াইলে সাত দিনের লকডাউন শুরু

নিজস্ব প্রতিনিধি, নড়াইল : করেনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নড়াইলে সাত দিনের লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। শুক্রবার (১১ জুন) রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা প্রতিরোধ কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও সিভিল সার্জনর নাছিমা আকতার, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ফকরুল হাসান, পৌর মেয়র আঞ্জুমান আরা, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মশিউর রহমান বাবু, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবির, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামূল কবীর টুকু, জেলা বাস ও মিনিবাস মালিত সমিতির সাধারন সম্পাদক কাজূ জহিরুল হক জহির প্রমূখ।

সভায় জানানো হয়, শনিবার (১২ জুন) থেকে নড়াইল ও লোহাগড়া পৌরসভায় প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত এ লকডাউন চলবে। এছাড়া সদর উপজেলার কলোড়া, শিংগাশোলপুর ইউনিয়নে লকডাউন কঠোভাবে চলবে। স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার এবং বিট পুলিশিংয়ের কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ পুলিশ কঠোর অবস্থানে থাকবে বলে জানা গেছে

এছাড়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে শনিবার (১২ জুন) থেকে আগামী ১৯ জুন পর্যন্ত এই লকডাউন চলবে বলে উল্লেখ করা হয়েছে। এসময়ের মধ্যে লকডাউন এলাকা থেকে কেউ বাইরে যেতে বা ভিতওে প্রবেশ করতে পারবে না।

লকডাউনে জনসমাগম নিষিদ্ধ করা হয়ে। তবে জরুরি সেবা এ আওতার বাইরে থাকবে। এ আদেশ অমান্যকারীল বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করা হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা