সারাদেশ

কুমিল্লায় করোনায় ১০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা : কুমিল্লায় চলতি মাসের প্রথম ১০দিনে করোনায় আক্রান্তের চেয়ে সুস্থ বেশি হলেও মৃত্যু কমেনি। জেলায় গত ১০দিনে করোনায় ২জন নারীসহ মোট ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় মোট আক্রান্ত হয়েছে ১৭৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০৫ জন।

শুক্রবার (১০ জুন) সকালে জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মৃতদের মধ্যে- সিটি কর্পোরেশনের ১ জন নারী, আদর্শ সদর উপজেলায় ২ জন, চৌদ্দগ্রাম ১ জন, নাঙ্গলকোট ১ জন, বরুড়া ১ জন নারীসহ ২ জন, মনোহরগঞ্জ ১ জন, বুড়িচং ১জন এবং দেবিদ্বার উপজেলায় ১ জন রয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, ১ জুন থেকে ১০ জুন পর্যন্ত করোনার নমুনা সংগ্রহ হয়েছে ১ হাজার ৭৯৪ জন এবং পরীক্ষা করা হয়েছে ২ হাজার ১৩৫ জনের। এ সময়ে বিদেশগামী ৭২৮ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৭ জন।

গত ২৪ ঘণ্টা জেলায় করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি দেবিদ্বার উপজেলার ৬৫ বছরের বয়স্ক পুরুষ। জেলায় এ পর্যন্ত মোট মৃত্যু ৪৪৫ জন। এ সময়ে সুস্থ হয়েছে ৩০ জন সকলেই কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার। এ সময়ে নমুনা সংগ্রহ হয়েছে ৬২টি এবং পরীক্ষা হয়েছে ৪৮টি। জেলায় এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ হয়েছে ৭৭ হাজার ৪৫৮ জনের এবং নমুনা পরীক্ষা হয়েছে ৭৭ হাজার ৩৩৮ জনের।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা