সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা দ্বিখণ্ডিত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার জেলা শহরের রেললাইন থেকে মো. শাহীন উদ্দিন (৫০) নামে বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তার দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (০৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের শিমরাইলকান্দি এলাকার রেললাইনের ওপর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শাহীন ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের বণিকপাড়ার মৃত আবেদ মিয়ার ছেলে। তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ বিতরণ বিভাগের হিসাবরক্ষক ছিলেন।

নিহতের ছোট ভাই কামাল উদ্দিন জানান, আজ ভোরে তার ভাই শাহীন রাগ করে বাসা থেকে চলে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন শিমরাইলকান্দি ট্রেনের নিচে কাটা পড়ে তার ভাই শাহীন।

তবে তিনি জানান, বণিকপাড়ায় তার ভাই শাহীনের ৪শতাংশ জায়গা নিয়ে সুলতানপুর এলাকার মন্টু মিয়া ও স্থানীয় সুমন মিয়ার সাথে দীর্ঘদিন যাবত ঝামেলা চলছিল। তার ছেলে-মেয়েকে একাধিকবার মেরে ফেলার হুমকিও দিতেন তারা। হয়তো তা সমাধান হয়নি বলে তার ভাই শাহীন আত্মহত্যার পথ বেঁচে নিয়েছেন বলে দাবি করেন।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন খান নোমান জানান, সকালে রেললেইনের ওপর ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ফাঁড়িতে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে কোনো একটি ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, দুপুরে ময়নাতদন্তের পর নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা