সারাদেশ

নাটোরে ৫২ জনের মধ্যে ৩৫ জনের করোনা 

নিজস্ব প্রতিনিধি, নাটোর: নাটোরে সোমবার (০৭ জুন) ৫২ জনের নমুনা পরীক্ষা করে ৩৫ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। আক্রান্তের মাত্রা ৬৭ শতাংশ। আক্রান্ত ৩৫ জনের মধ্যে নাটোর সদরে ১৮ জন জন সিংড়া ১২ জন, গুরুদাসপুরে ৪ জন ও বাগাতিপাড়ায় ১জন। নাটোরের সিভিল সার্জন অফিস বিষয়টি নিশ্চিত করেছেন।

নাটোরের সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান বলেন, নাটোরে আজকে আক্রান্তের সংখ্যা অনেক বেড়েছে। শতাংশের পরিমাণ অনেক বেশি। এ অবস্থায় সবাইকে স্বাস্থ্য বিধি অনুসরণ করে চলতে হবে। না হলে নাটোর ভয়াবহ অবস্থার সন্মুখীন হতে পারে। ইতোমধ্যেই নাটোর সদর হাসাপাতালের করোনা ইউনিটের ৩১টি শয্যার বিপরীতে ৩৯ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন।

নাটোর সদর হাসপাতালের উপ পরিচালক ডাঃ পরিতোষ কুমার বলেন, ৩১টি ক্যানুলা অক্সিজেন সিলিন্ডার এবং ছোট ছোট সিলিন্ডার দিয়ে চিকিৎসা কার্যক্রম চলছে।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, আজ পর্যন্ত নাটোরে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১,৮৯৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১,৫০১ জন। মৃত্যু হয়েছে ২৭জনের। এ অবস্থায় রোববার রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি সভা আহবান করা হয়। সভায় লকডাউন পরিস্থিতি আরও কড়াকড়ি ভাবে পালন করাসহ সামাজিক ট্রান্সমিশন কত পার্সেন্ট তা নির্নয়ের জন্য ৭টি উপজেলাতেই এস্ট্রোজেন পরীক্ষা করা হচ্ছে। অপরদিকে অক্সিজেন সরবরাহ নিয়মিত করতে আরও ক্যানুলা অক্সিজেন সিলিন্ডার ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা