সারাদেশ

বাজেট প্রতিক্রিয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ২০২১-২২ অর্থবছরের শিক্ষা বিরোধী ও শিক্ষাকে পণ্য এবং শিক্ষার্থীদেরকে ভোক্তা বানানোর বাজেটকে প্রত্যাহার করে শিক্ষাখাতে বাজেটের ২৫ শতাংশ, জিডিপির ৮ শতাংশ ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উপর ১৫ শতাংশ ভ্যাট বাতিলের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার( ৬ জুন) সকাল ১০ টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ছাত্র মৈত্রী ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির আয়োজনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তারা বলেন, শিক্ষা কোন পণ্য নয়, শিক্ষা আমার অধিকার, এই অধিকার সবার চাই। শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধ করতে হবে। বাজেটে শিক্ষা খাতে ২৫শতাংশ ভ্যাট বরাদ্দ এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপর ১৫শতাংশ ভ্যাট প্রত্যাহার করতে হবে।

এছাড়া জাতীয় বাজেটে ব্রাহ্মণবাড়িয়ায় পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বিশেষ বরাদ্দ রাখার দাবি জানান বক্তারা।

বক্তারা আরও বলেন এই শিক্ষা ব্যবস্থায় টাকা যার শিক্ষা তার নীতি" অনুসরণ করা হয়েছে। "২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার বেড়েছে অনেক। কিন্তু একই সাথে বেড়েছে আয় এবং ব্যয়ের অসংগতি। করোনা মোকাবিলার কথা বলা হলেও বাস্তবে এটি গতানুগতিক ধারারই বাজেট।

করোনার কারণে দেশের শিক্ষা অন্যতম বিপর্যস্ত খাত। প্রায় ১৬ মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এতে শিক্ষা ব্যবস্থার অপূরণীয় ক্ষতি হয়েছে। দেশের বহু শিক্ষার্থীর ঝরে পড়ার আশঙ্কা রয়েছে। শিক্ষা ব্যবস্থায় ধনী-গরীবের বৈষম্য বৃদ্ধি পেয়েছে। শিক্ষা ব্যবস্থাকে করোনা পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নিতে 'দৃষ্টান্তমূলক' পদক্ষেপ প্রয়োজন। কিন্তু বাজেটে এর কোন প্রতিফলন নেই। শিক্ষা খাতে বরাদ্দ হয়েছে মোট বাজেটের ১১.৯২ শতাংশ, যা জিডিপির ২.০৮ ভাগ। গত বছর এই বরাদ্দ ছিল যথাক্রমে ১১.৬৯ শতাংশ ও ২.০৯ ভাগ।

অথচ আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি মোট বাজেটের ২৫ শতাংশ ও জিডিপির ৮ শতাংশ বরাদ্দের কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই দাবি তো মানা হচ্ছেই না বরং দিন দিন শিক্ষাকে সরাসরি পণ্য বানিয়ে ফেলেছে।

জেলা ছাত্র মৈত্রীর সভাপতি ফাহিম মুনতাসিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সানিউর রহমানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট.কমরেড কাজী মাসুদ আহমেদ, সাধারণ সম্পাদক কমরেড আবু সাঈদ খান, সম্পাদক মণ্ডলীর সদস্য অ্যাড.মোঃ নাসির মিয়া, বিজয়নগর উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড দীপক চৌধুরী বাপ্পী, জাতীয় শ্রমিক ফেডারেশন জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড নজরুল ইসলাম, জেলা যুব মৈত্রীর সদস্য সচিব কমরেড ফরহাদুল ইসলাম পারভেজ ও প্রমুখ।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা