সারাদেশ

ঈশ্বরদীতে পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, পাবনা : পাবনার ঈশ্বরদীতে রেলওয়ের জমিতে ও রেলের কোয়ার্টারে বসবাসরত বাসিন্দাদের বাসা-বাড়িতে বিদ্যুৎ ও পানির লাইন বন্ধ না করার দাবি এবং তাদের উচ্ছেদের আগে পুনর্বাসন করার দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে।

রোববার (০৬ জুন) সকাল ১১টায় ঈশ্বরদীর পাকশী বিভাগীয় রেলওয়ে কার্যালয় চত্বরে এ কর্মসূচির আয়োজন করেন আন্দোলনরত পাকশীবাসী। বিক্ষোভ মিছিল শেষে রেলওয়ের পাকশী বিভাগীয় ম্যানেজার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

আন্দোলনরত পাকশীবাসীর আন্দোলনে সম্মান জানিয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) মোঃ শাহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি গ্রহণ করে বলেন, আমি আপনাদের আন্দোলন ও নাগরিক অধিকারের প্রতি সম্মান জানিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট এই আবেদনের ব্যাপারে আলোচনা করবো।

এর আগে ডিআরএম অফিস চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক আবুল কালাম আজাদ, রেলওয়ে শ্রমিকলীগের সাবেক সভাপতি মঞ্জুরুল আলম রতন, পাবনা জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি মেম্বার জাহাঙ্গীর আলম, খেলা ঘরের সহ সভাপতি সিরাজুল ইসলাম শিরু, পাকশী ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন, যুবনেতা একরামুল হক দোলন, পাকশীর ২নং ওয়ার্ড মেম্বার মোঃ লিটন হোসেন, শিক্ষিকা পলি আক্তার প্রমুখ।

আন্দোলনরত পাকশীবাসী বলেন, সামনে ঈদুল আজহা, শিক্ষা প্রতিষ্ঠান খোলার চিন্তা করছে সরকার, করোনাকালের এই দুঃসময়ে এখানকার কয়েক হাজার বাসিন্দাদের পুনর্বাসন না করে উচ্ছেদ করলে তারা একদিকে যেমন আবাসন হারা হবেন অন্যদিকে এ এলাকার শত শত শিক্ষার্থীদের পড়ালেখা বন্ধ হয়ে যাবে। পাকশীর রেল কলোনি ও রেলের জমিতে বসবাসকারী এসব বাসিন্দাদের উচ্ছেদের আগে পুনর্বাসন করা না হলে তারা প্রাণ দিয়ে হলেও পাকশীর ঐতিহ্য ধরে রাখবেন।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা