সারাদেশ

অবশেষে পুলিশের পিস্তল-গুলি উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : ৭১ দিন পর চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতে ইসলামী বাংলাদেশের নেতাকর্মীদের তাণ্ডবের সময় ছিনিয়ে নেয়া পুলিশের একটি পিস্তল ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। রোববার (৬ জুন) বিকেলে উপজেলার মিরেরহাট এলাকার একটি জঙ্গল থেকে এগুলো পাওয়া যায়।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার রশিদুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারীর মিরেরহাট এলাকায় রাস্তার পাশ থেকে একটি পিস্তল, ১৬ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। পিস্তল-গুলি ছিনিয়ে নেয়ার ঘটনায় আগেই মামলা হয়েছিল। এ ঘটনায় কেউ এখনো গ্রেফতার হয়নি। তবে জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত চলছে।

গত ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে হাটহাজারীতে হেফাজতের কর্মীরা তাণ্ডব চালায়। এ সময় হাটহাজারী থানা, উপজেলা ভূমি অফিস, উপজেলা ডাকবাংলোসহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে তারা। হাটহাজারী-খাগড়াছড়ি সড়কে দেয়াল তুলে ব্যারিকেডও সৃষ্টি করে দলটির নেতাকর্মীরা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা