সারাদেশ

সেপটিক ট্যাংকে নেমে দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ভোলা: ভোলায় নতুন নির্মাণাধীন সেপটিক ট্যাংকের কাজ করতে নেমে আব্দুল মালেক (৫০) ও জসিম (৩৫) নামের দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার (৫ জুন) সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মালেক সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পন্ডিতের হাট এলাকার তজু ব্যাপারীর ছেলে ও জসিম (৩৫) একই এলাকার কালু মিয়ার ছেলে।

এ ঘটনায় আহতরা হলেন, মো. শাহাবুদ্দিন (২৯) ও মো. কবির (৩৫)। তারা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, সকালের দিকে আব্দুল মালেকের বাড়ির নির্মাণাধীন নতুন সেপটিক ট্যাংকে সেন্টারিংয়ের কাজ করতে মিস্ত্রি জসিম ভেতরে প্রবেশ করেন। মিস্ত্রির সঙ্গে মালেকও ট্যাংকে নামেন। এসময় বিষাক্ত গ্যাস ক্রিয়ায় তারা চিৎকার শুরু করেন। তাদের বাঁচাতে শাহাবুদ্দিন ও কবিরও ভেতরে ঢুকলে সবাই বিষাক্ত গ্যাস ক্রিয়ায় আক্রান্ত হন। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আনিসুল রহমান জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় ট্যাংকের ভেতর থেকে চারজনকে উদ্ধার করেন সদর হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে দুজন নিহত হয়েছেন।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা