সারাদেশ

সাজাতে দেরি হওয়ায় বর-কনেপক্ষের তাণ্ডব

নিজস্ব প্রতিনিধি পটুয়াখালী: পটুয়াখালী জেলার রাঙ্গাবালীতে কনে সাজাতে দেরি হওয়ায় বর ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১২ জন আহত হয়েছেন। শুক্রবার (৪ জুন) বিকেলে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নর মধুখালী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কনেকে সাজাতে দেরি করা নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায় তারা লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের ১০-১২ জন আহত হন। পরে বর ও কনেকে নিয়ে বাড়ি ফিরে যায় কনেপক্ষ।

জানা যায়, দুই সপ্তাহ আগে মধুখালী গ্রামের আব্দুর রহমান ফকিরের ছেলে সাহেবের সঙ্গে পার্শ্ববর্তী মডুবী ইউনিয়নের মাঝের দওর গ্রামের মোরশেদ হাওলাদারের মেয়ের বিয়ে হয়। গত বুধবার (২ জুন) বরপক্ষ এসে বউকে শ্বশুরবাড়িতে নিয়ে যায়। দুইদিন পর শুক্রবার কনেপক্ষের লোকজন বরের বাড়িতে কনেকে আনতে যান। কিন্তু বিকাল হয়ে গেছে কেনো তখনও কনেকে সাজানো হয়নি এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ সংর্ঘষে জড়িয়ে যায় এতে হতাহতের ঘটনা ঘটে।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, এ বিষয় কোনো অভিযাগ তারা পাননি।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা