সারাদেশ

অন্তঃসত্ত্বাকে রগ ও গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিনিধি, নাটোর: নাটোরের বড়াইগ্রামে আট মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে নিজ ঘরে গলা ও হাত পায়ের রগ কেটে হত্যার ঘটনা ঘটেছে। নিহত গৃহবধূর নাম শাহানুর বেগম (৩৫) ।

বৃহস্পতিবার (৩ জুন) সকালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা এসে প্রাথমিক আলামত সংগ্রহের পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠেয়েছেন।

এর আগে বুধবার (২ জুন) দিবাগত রাত ৯টা থেকে ১২টার মধ্যে কোনো এক সময় তিন সন্তানের জননী এই অন্তঃসত্ত্বাকে দুর্বৃত্তরা হত্যা করেন। নিহত শাহানুর উপজেলার জোয়াড়ি ইউনিয়নের ভবানীপুর জোলাপাড়া গ্রামের চা দোকানি রাশেদ হোসেনের স্ত্রী।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, ঘটনাস্থলের পাশেই গ্রামীণ ঐতিহ্যবাহী বৈঠকি মাদারের গান চলছিল। নিহতের দুই সন্তান ও শাশুড়ি রাত ৯টার দিকে ওই গানের অনুষ্ঠানে যান। আর তার স্বামী চায়ের দোকানেই ব্যস্ত ছিলেন। দেড় বছরের শিশু সন্তানকে নিয়ে ফাঁকা বাড়িতে ঘুমিয়েছিলেন শাহানুর। গানের অনুষ্ঠান থেকে রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বাড়িতে ফিরে নিহতের আট বছরের শিশুকন্যা তার মায়ের রক্তাক্ত লাশ দেখে চিৎকার শুরু করে। এতে পরিবারের অন্যান্য সদস্যসহ এলাকাবাসী এগিয়ে এসে ওই গৃহবধূর হাত পায়ের রগ ও গলা কাটা মরদেহ দেখতে পায়। এরপর তারা পুলিশে খবর দেয়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকারীদের চিহ্নিত করতে রাত থেকেই পুলিশ জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা