সারাদেশ

আক্রান্ত শুনে হাসপাতালে থেকে পালালেন ৩ করোনা রোগী

নিজস্ব প্রতিনিধি, মাগুরা : করোনাভাইরাসে আক্রান্ত শুনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পালিয়ে গেছেন এক নারীসহ তিন করোনা আক্রান্ত রোগী। মাগুরার মহম্মদপুর উপজেলায় বুধবার (২ জুন) দুপুরের দিকে ওই রোগীরা হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় পালিয়ে যান।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. মকসেদুল মোমিন এর সত্যতা নিশ্চিত করেন।

মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামানন্দ পাল করোনা আক্রান্ত উপজেলার সদরের রুইজানি গ্রামের দুইজন ও বিনোদপুর গ্রামের একজনের বসতবাড়িতে লাল পতাকা টাঙিয়ে লকডাউন করে দিয়েছেন।

রোগী পালিয়ে যাওয়ার বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ মহম্মদপুর থানায় লিখিতভাবে জানিয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, ৩১ মে করোনার উপসর্গ নিয়ে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ওয়ার্ডে ছয় ব্যক্তি ভর্তি হয়। ১ জুন তাদের নমুনা পরীক্ষার জন্য যবিপ্রবি ল্যাবে পাঠানো হয়। বুধবার (২ জুন) দুপুরে ল্যাব থেকে দেওয়া ফলাফলে তিনজনের করোনা পজিটিভ আসে। তাদের একজন নারী ও দুইজন পুরুষ। ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্তরা আক্রান্ত হওয়ার বিষয়টি রোগীদের জানান।

হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) কাজী আবু আহসান বলেন, দুপুরের দিকে ওই তিন রোগীকে ওয়ার্ডে খুঁজতে যান দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। তখন থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। এমনকি ভর্তি রেজিস্ট্রারে থাকা রোগীর মোবাইল ফোন নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে। তাই তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।

হাসপাতাল সূত্র জানায়, পালিয়ে যাওয়া করোনা আক্রান্ত ব্যক্তিরা হলেন, মহম্মদপুর উপজেলা সদরের রুইজানি গ্রামের আলী আকবর মুন্সী (৬০), একই গ্রামের আবু মোল্যা (৬০) ও বিনোদপুর গ্রামের হাসেম মৃধার স্ত্রী (৫০) খাদিজা বেগম।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ্বাস জানান, পালিয়ে যাওয়া তিন করোনা রোগীর সন্ধান পেতে তারা কাজ করছেন। আত্মীয়দের মাধ্যমে তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা