সারাদেশ

ধারের টাকা ফেরত চাওয়ায় খুন হলো বাশার

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ব্যবসায়ী মো. আবুল বাশার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। হত্যাকাণ্ডের আসল কারণ বেরিয়ে এসেছে গ্রেফতারকৃত দুই খুনি মো. আব্দুস সালাম ও আনোয়ার হোসেন ওরফে সাগর এর দেওয়া তথ্য থেকে। তারা চাঞ্চল্যকর তথ্য দিয়েছে আদালতে। হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় তারা।

খাগড়াছড়ি জেলা পুলিশ আয়োজিত এক প্রেস ব্রিফিং এ বিষয়টি নিশ্চিত করেন, খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ। বুধবার (২ জুন ২০২১) সকালে সাংবাদিক সম্মেলনে তিনি জানান, মূলত ধার দেওয়া সাড়ে তিন লাখ টাকা চাওয়ায় কাল হয়েছে আবুল বাশারের জীবনে। সে পাওনা টাকা চাইতে গেলে নির্মমভাবে খুন হয় বলে জানান পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ।

ব্রিফ্রিংয়ে আরো জানানো হয়, হত্যার পর আবুল বাশারের লাশ গুমের চেষ্টা করা হয়। নষ্ট করা হত্যাকাণ্ডের আলামত।

নিখোঁজের এক দিন পর গত ২৮ মে বাড়ি পাশে পাহাড়ের গভীর খাদ থেকে মো. আবুল বাশারের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। এ ঘটনায় আবুল বাশারের ছোট ভাই আবুল কালাম অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মাটিরাঙ্গা থানায় মামলা করে।

পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ জানান, কয়েক মাস আগে ব্যবসায়ী মো. আবুল বাশারের কাছ থেকে ব্যবসা করার কথা বলে সাড়ে তিন লাখ টাকার ধার নেয় প্রতিবেশী আব্দুল সালাম। কিন্তু টাকা ফেরত না দেওয়ায় দুইজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

আবুল বাশারকে গল্প করার কথা বলে নিজের মুরগীর খামারে ডেকে নেয় আবদুস সালাম। এক পর্যায়ে আবদুস সালাম থেকে নিজের পাওনা সাড়ে তিন লাখ টাকা চাইলে আবুল বাশারের সাথে কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে আবদুস সালাম প্রথমে লাঠি দিয়ে আবুল বাশারের মাথায় আঘাত করে গলায় দড়ি পেঁচিয়ে হত্যা করে।

এরপর অপর সহযোগী স্থানীয় মো. আনোয়ার হোসেন ওরফে সাগরের সহায়তায় কাঠের বল্লিতে হাত-পা বেঁধে ঝুলিয়ে মূল ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে নিহত আবুল বাশারের বাড়ির পাশের খাদে মরদেহ ফেলে দেয়। এ সময় দায়ের উল্টো দিক দিয়ে মাথার পেছনে আঘাতও করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার পর তারা পুনঃরায় খামারে ফিরে এসে ঘটনায় ব্যবহৃত আলামত ধ্বংস করে।

পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ জানান, মামলায় আসামি অজ্ঞাত হলেও পুলিশ তদন্তে নেমে প্রথমে আনোয়ার হোসেন ওরফে সাগরকে আটক করে। তার স্বীকারোক্তিতে অপর হত্যাকারী আব্দুল সালামকে গ্রেফতার করে। তাদের স্বীকারোক্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামতও উদ্ধার করা হয়। তিনি আরো জানান, হত্যাকারীরা নিজেদের আড়াল করার জন্য আবুল বাশারের লাশ উদ্ধার, ময়না তদন্ত ও জানাজাতেও অংশ নেয় ।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা