সারাদেশ

আরিয়ানের পাশে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার গুইমারার মোটর সাইকেল চালক অসহায় পিতা আব্দুল মালের এর অবুঝ শিশু আরিয়ানের টিউমার ওপারেশনে পাশে দাঁড়িয়েছেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

বুধবার (০২ মে) দুপুরে খাগড়াছড়ি জেলা পরিষদে চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অসুস্থ শিশুর পিতার হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন।

“মানবিক সহায়তায় এগিয়ে আসুন” শিরোনামে সোমবার ও মঙ্গলবার বিভিন্ন গণমাধ্যমসহ একাধিক অনলাইন পোর্টালে সংবাদটি প্রকাশ হয়। গুইমারার বাসিন্দা মোটর সাইকেল চালক আব্দুল মালেক এর ১৬ মাস বয়সের ছেলে অবুঝ শিশু আরিয়ান এর টিউমার ওপারেশনের সাহার্য্যে এগিয়ে আসার সংবাদ নজরে আসে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানের।

বিষয়ে নজরে আসতেই তাৎক্ষণিক আরিয়ান এর নিউমার ওপারেশনের জন্য খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়। পরে বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি জেলা পরিষদ এর জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী জানান শিশুটির ওপারেশনের জন্য জেলা পরিষদ চেয়ারম্যান দ্রুত ব্যবস্থা নিয়ে ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়।

খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সব সময় অসহায় মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। সকল জনগোষ্ঠির কল্যাণে কাজ করে যাচ্ছে খাগড়াছড়ি জেলা পরিষদ।

চেক হাতে পেয়ে অসুস্থ আরিয়ান পিতা আব্দুল মালেক খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানকে কৃতজ্ঞ ভরে ধন্যবাদ জানান। সে সাথে মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় এমপি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি।

এ সময় খাগড়াছড়ি জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা,জনসংযোগ কর্মকর্তা চিংলা মং চৌধুরী, প্রকাশিত সংবাদের প্রতিবেদক আল-মামুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও এ সময় ক্ষেত্রপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের টয়লেট ও প্রসাব খানা নির্মাণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোতি চাকমার হাতে ৫০ হাজার টাকা তুলে দেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা