সারাদেশ

বাঘাইছড়িতে গভীর নলকূপ স্থাপন 

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় এ বছর বৃষ্টিপাত কম হওয়ায় পানির স্তর নিচে নেমে গিয়ে খাল, বিল, ঝিড়ি, ঝর্ণা, রিংওয়েল, টিউবওয়েল শুকিয়ে তীব্র পানির সংকট দেখা দিয়েছে।

দেশের সবচেয়ে বড় উপজেলা পাহাড়ি এই জনপদ বাঘাইছড়িতে বসবাসরত দেড় লক্ষাধিক মানুষের বিশুদ্ধ খাবার পানির সংকট নিরসনে ৫ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে ৫ শত ৭০টি ৪০০ ফুট গভীর নলকূপ (ডিপ টিউবওয়েল) স্থাপনের কাজ শুরু করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এরই মধ্যে উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৩০০টি গভীর নলকূপ স্থাপনের কাজ শেষ করে উপকার ভোগীদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ২৭০টির কাজও চলমান রয়েছে। এসব নলকূপের সাথে প্রয়োজনীয় পাইপের পাশাপাশি একটি ১০০০ লিটার পানির ট্যাংক ও একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন সাবমারসিবল পাম্পও রয়েছে। উপজেলা প্রোকৌশল বিভাগ বলেছে সবগুলো নলকূপ বসানো শেষ হলে বাঘাইছড়িতে পানির সংকট আর থাকবেনা।

এদিকে, পানির সংকট নিরসনে সরকারের এমন তড়িৎ পদক্ষেপ গ্রহণে খুশি স্থানীয়রা। গ্রামবাসীরা বলছেন আগে বিভিন্ন ছড়া, ঝর্ণা থেকে পানি খেলেও এখন গভীর নলকূপ থেকে বিশুদ্ধ পানি সংগ্রহ ও খেতে পারবে। ফলে তাদের স্বাস্থ্য ঝুঁকিও কমবে।

সোমবার (৩১ মে) উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে এসব নলকূপ পরিদর্শন শেষে পানি পান করে পরীক্ষা করে দেখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশী আব্দুর রাজ্জাক।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা