সারাদেশ

অন্তরঙ্গতায় বিয়ে, কটুকথায় আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় নিজ বাড়িতে অন্তরঙ্গ অবস্থায় দেখতে পেয়ে শাহ আলমের সঙ্গে অন্তরা খাতুনের বিয়ে দেন স্থানীয়রা। পরে স্বামীর পরিবারের কটুকথা সইতে না পেরে আত্মহত্যা করেছেন নববধূ।

সোমবার ( ৩১ মে) দুপুর বিয়ের মাত্র ১০ দিনের মাথায় নববধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

নিহত অন্তরা খাতুন, চুয়াডাঙ্গা পৌর এলাকার নুরনগর কলোনিপাড়ার কলিম উদ্দিনের মেয়ে।

স্থানীয়রা জানান, প্রতিবেশী যুবক শাহ আলমের সঙ্গে অন্তরা খাতুনের প্রেমের সম্পর্ক ছিল। গত ২২ মে অন্তরাকে ডেকে নিয়ে নিজ বাড়িতে অন্তরঙ্গ পরিবেশে অবস্থান করছিল শাহ আলম। এ সময় এলাকার লোকজন তাদের আটক করে এবং ৯০ হাজার টাকা দেনমোহরে তাদের বিয়ে দেয়।

এদিকে শাহ আলমের পরিবার বিষয়টি মেনে না নিয়ে অন্তরাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকে। সোমবার (৩০ মে) সকালে অন্তরা পিতার বাড়িতে যায়। পরে সকাল সাড়ে ১০টার দিকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় অন্তরাকে পাওয়া যায়। এ সময় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে মারা যান তিনি।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিয়ের কয়েক দিনের মাথায় একটা মেয়ের আত্মহত্যা রহস্যজনক মনে হচ্ছে। এ কারণে মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা