সারাদেশ

আমিরাতে অগ্নিদগ্ধ হয়ে প্রবাসীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : সংযুক্ত আরব আমিরাতের সারজায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে কুলাউড়ার মাহবুব আলম আলফু (২৮) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।

তিনি জেলার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্রিউলি গ্রামের মহব উল্লার ছেলে। নিহত মাহবুব আলম আলফুর বন্ধু সৈয়দ আবুল হাসান জানান, প্রায় দুই বছর আগে ছুটি কাটিয়ে আলফু সংযুক্ত আরব আমিরাতের সারজায় আসেন। তিনি প্রায় আট বছর থেকে প্রবাসে বসবাস করছেন।

গত সোমবার (২৪ মে) গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে অগ্নিদগ্ধ হন তিনি। পরে সারজার হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে রোববার (৩০ মে) স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মাহবুব আলম আলফুর মৃত্যুর খবরে পরিবারে এবং বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা