সারাদেশ

 ছুরিকাঘাতে যুবক খুন

নিজস্ব প্রতিনিধি সুনামগঞ্জ: দক্ষিণ সুনামগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শাহিন মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২৯ মে) বিকেলে উপজেলার পাথারিয়া ইউনিয়নের হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহীন পাথারিয়া ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত আছদ্দর আলী ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে শনিবার বিকেলে হরিপুর গ্রামের শাহীন ও শরীফ নামের দুই যুবকের মধ্যে কথা কাটাকাটিসহ হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে শরীফ প্রতিপক্ষ শাহীনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

ছুরিকাঘাতে গুরুতর আহত হলে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে শাহীনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদির হোসেন বলেন,ঘটনাস্থলে পুলিশ রয়েছে। ঘাতক যুবককে গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা