সারাদেশ

খাগড়াছড়ি কারাগারে কয়েদির আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা কারাগারের এক কয়েদির রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে জেল কর্তৃপক্ষের দাবি এটি আত্মহত্যা।

শুক্রবার (২৮মে) ভোর সাড়ে ৪টার দিকে জেলা কারাগারের কয়েদি ওয়ার্ডে এ ঘটনা ঘটে। সূত্রমতে গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করেছে মিলন বিকাশ ত্রিপুরা নামের এই কয়েদি।

সূত্রে মতে, কয়েদি ওয়ার্ডে সবাই ঘুমে থাকা অবস্থায় রাতের কোনো এক সময় মিলন নিজের ব্যবহৃত গামছা গলায় পেচিয়ে আত্মহত্যা চেষ্টা করে। কারাগারের লোকজন জানতে পেরে তাকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রশিদ জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। জেলা কারাগারের ওই কক্ষে মিলনসহ আরো ২২ জন কয়েদি ছিল। কয়েদিরা তাকে দেয়ালে ঝুলন্ত অবস্থায় দেখেছে বলে জানিয়েছে। ভোর রাতের ঘটনা হওয়ায় তখন সবাই ঘুমে ছিল। তার মৃত্যুর বিষয়টি সন্দেহজনক। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে। এই ঘটনায় জেল সুপার বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

খাগড়াছড়ি জেলা কারাগারের জেল সুপার (অতি.দ) নিবার্হী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন জানান, ভোর রাতের দিকে এ ঘটনা ঘটে। সে গলায় গামছা দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশের ময়না তদন্ত হচ্ছে। রির্পোট পাওয়ার পর কীভাবে তার মৃত্যু হয়েছে তা জানা যাবে।

মিলন বিকাশ ত্রিপুরা খাগড়াছড়ি জেলার গুইমারায় ভাড়া বাসায় পাশের ঘরের ৬ষ্ঠ শ্রেণির মাদ্রাসাছাত্রীর গোসলের ভিডিও ধারণ করার দায়ে পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাবন্দি ছিলেন।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা