সারাদেশ

বেলকুচিতে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: জেলার বেলকুচি উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) সকালে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে উপজেলা কমিটির এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, পৌর মেয়র সাজ্জাদূল হক (রেজা), থানা অফিসার ইনচার্জ (তদন্ত) নূরে আলম প্রমুখ।

সভায় বক্তারা উপজেলার আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি নাগরিকের ভূমিকা অপরিসীম বলে মনে করে। তাই কোনরুপ বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি না করে সহমর্মিতার মাধ্যমে এই উপজেলাকে সারাদেশের মধ্যে একটি আদর্শ উপজেলায় রুপান্তরিত করতে সকলের প্রতি আহ্বান জানান।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান রত্না খাতুন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি গাজী লুৎফর রহমান মাখন, সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা