সারাদেশ

ডামুড্যায় বীর মুক্তিযোদ্ধার ওপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, শরিয়তপুর: পুকুর খনন করতে জমি লিজ না দেয়ায় এক বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জেলার ডামুড্যা উপজেলার সাবেক মালগাঁও গ্রামে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ডামুড্যা থানায় মামলা হয়েছে। তবে সংবাদ লেখা পযর্ন্ত পুলিশ কাউকেই গ্রেফতার করতে পারেনি। পুলিশ বলছে আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ডামুড্যা থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, মালগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা খলিল বেপারী বাড়ির পাশের নিজ জমিতে দীর্ঘদিন ধরে ইরি-বোরো ধান চাষ করে পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। এ জমিটুকু একই গ্রামের ওয়াসিম মাদবর ও মাসুদ মাদবর পুকুর খনন করে মাছ চাষ করতে লিজ দেয়ার জন্য তাকে নানা সময়ে চাপ দিয়ে আসছে। খলিল বেপারি রাজী না হওয়ায় তারা ক্ষুদ্ধ হয়।

ঘটনার দিন গত মঙ্গলবার ওয়াসিম মাদবর ও মাসুদ মাদবর পাশের একটি মাছের ঘের থেকে পানি সেচে খলিল বেপারীর বোনা আমন ধানের জমিতে পানি দিয়ে তলিয়ে দিলে খলিল বেপারী এর প্রতিবাদ করেন। এতে তারা খলিল বেপারীর ওপর ক্ষুদ্ধ হয়।

ওইদিন রাত ৯টার দিকে ঝাউতলা সেলিম ফকিরের দোকানের সামনে ওয়াসিম মাদবর ও মাসুদ মাদবরসহ ৩/৪ জন খলিল বেপারীকে কিল ঘুষি দিয়ে ভ্যান গাড়ির ওপর থেকে মাটিতে ফেলে দেয়। এরপর পিটিয়ে মাথা ও ডানহাত ফাটিয়ে রক্তাক্ত জখম করে।হামলাকারীরা বীর মুক্তিযোদ্ধা খলিল বেপারীকে জুতা পিটা করে।

খবর পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে মুক্তিযোদ্ধা খলিল বেপারীকে উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় আহত মুক্তিযোদ্ধার ছেলে উজ্জল বেপারী ২ জনের নাম উল্লেখ করে আরো ৩/৪ জন অজ্ঞাত আসামি করে বৃহস্পতিবার বিকেলে ডামুড্যা থানায় একটি মামলা দায়ের করেছে।

এব্যাপারে ডামুড্যা থানার ওসি (তদন্ত) প্রবীণ কুমার চক্রবতী বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসমিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা