সারাদেশ

আগুনে ক্ষতিগ্রস্ত ২১ পরিবারের পাশে সেনাবাহিনী 

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি: লংগদুর দুরছড়ি বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২১টি পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে ও লংগদু সেনা জোনের তত্বাবধানে পরিবারগুলোকে মানবিক ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (২৬ মে ) সকালে এ ত্রাণ সহায়তা প্রদান করা হয়।

গত ২৪ মে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাজারে ১২টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এতে তারা মানবিক বিপর্যয়ের মুখে পড়ে। এ অবস্থায় তাদের সাহায্যে এগিয়ে আসে বাংলাদেশ সেনাবাহিনী।

লংগদু সেনা জোনের দুরছড়ি সাবজোনের অন্তর্গত দুরছড়ি বাজারে আগুন ছড়িয়ে পড়লে সাথে সাথেই দুরছড়ি আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা অগ্নিনির্বাপক সরঞ্জামাদিসহ উদ্ধার তৎপরতার কাজে নামে। এক পর্যায়ে সেনা সদস্য ও স্থানীয় জনসাধারণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সেনা সদস্যদের তাৎক্ষণিক পেশাগত দক্ষতার পরিচয়ের ফলে হতাহত এবং দুর্ঘটনার ক্ষতির পরিমাণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানান স্থানীয়রা। এরই ধারাবাহিকতায় দুরছড়ি বাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২১ টি পরিবারের মাঝে লংগদু জোনের তত্বাবধানে মানবিক ত্রাণ সহায়তা নিয়ে ছুটে যান সেনাবাহিনী।

পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃংঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষার পাশাপাশি ভবিষ্যতেও খাগড়াছড়ি সেনা রিজিয়নসহ রিজিয়নের অধীনস্ত জোন সমূহ সাধারণ মানুষের যে কোনো প্রয়োজনে মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

শুধু তাই নয় পার্বত্যঞ্চলের শান্তি-শৃঙ্খলার পাশাপাশি নিরাপত্তা, স্বাস্থ্য সেবা, চিকিৎসা, শিক্ষা, অসহায়দের পাশে দাঁড়ানো থেকে শুরু করে প্রতিটি বিষয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।

সান নিউজ/ আরএস/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা