সারাদেশ

হালদায় দ্বিতীয় দফা নমুনা ডিম ছাড়ল মা মাছ

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে দ্বিতীয় দফা নমুনা ডিম ছেড়েছে মা মাছ।

বুধবার (২৬ মে) দিবাগত রাত একটার দিকে হালদায় মা মাছের নমুনা ডিম ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন নয়াহাট এলাকার অভিজ্ঞ ডিম সংগ্রহকারী কামাল সওদাগর। এর আগে চলতি বছরের ২৯ এপ্রিল হালদায় প্রথম দফা নমুনা ডিম ছেড়েছিলো মা মাছ।

সূত্র জানায় চলতি মাসে হালদায় মা মাছের ডিম ছাড়ার ২টি জো রয়েছে। যার মধ্যে ১০ থেকে ১৪ তারিখে অমাবস্যার জো তে মা মাছ ডিম না ছাড়লেও ২৪ থেকে ২৮ তারিখে ভরা পূর্ণিমার জোতে ডিম ছাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

হালদায় মা মাছের নমুনা ডিম ছাড়ার বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন জানান, আজিমের ঘাটা, নাপিতের ঘোনা, স্লুইসগেট, মাছুয়া ঘোনা, নোয়াহাটসহ বিভিন্ন এলাকায় মা-মাছ নমুনা ডিম ছেড়েছে বলে জানিয়েছেন ডিম সংগ্রকারী কামাল সওদাগর, আশু বড়ুয়া ও আবদুল কাদের।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা