সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে পানিতে ডুবে শেফা আক্তার নামের আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ মে) বিকেল ৪টার দিকে শহরের গোকর্ণঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শেফা আক্তার উপজেলার পুনিয়াউট এলাকার কাসেম মিয়ার মেয়ে। সে ৩য় শ্রেণির শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা যায়, তার নানু খুব অসুস্থ। নানুকে দেখতে গতকাল মায়ের সাথে নানা বাড়ি গোকর্ণঘাট যায় শেফা। পরে দুপুরে অন্য শিশুদের সঙ্গে উত্তর হাটির পুকুরে গোসল করতে গিয়েছিলো। কিন্তু কিছু সময় পর শেফাকে দেখতে না পেয়ে সবাই পুকুরে খুঁজতে শুরু করেন। অবশেষে অনেক খোঁজাখুজির পর পুকুরে থেকে শেফাকে উদ্ধার করেন স্বজনরা।

শেফাকে মুমূর্ষু অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাইজুর রহমান ফয়েজ তাকে মৃত ঘোষণা করেন।

ফাইজুর রহমান ফয়েজ জানান, শেফাকে হাসপাতালে নিয়ে আসার আগেই সে মারা যায়। ফুসফুসে পানি ও পেটে পানি জমার কারণে শ্বাসরুদ্ধ হয়ে শিশুটি মারা গেছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশু মারা গেছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে পরবর্তীতে জানানো হবে।

সান নিউজ/আরএস/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা