সারাদেশ

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বড়কাপন এলাকায় পানিবাহী ট্যাংকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সাইফুদ্দিন (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ মে) সন্ধ্যা ৭টার দিকে কুলাউড়া রবিরবাজার সড়কের বড়কাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুদ্দিন টিলাগাঁও ইউনিয়নের খোরশেদ মিয়ার ছেলে। এ সময় তার সঙ্গে থাকা একজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, কয়েছ উদ্দিন (২৩) ও সালমান মিয়া (১৯)। তারা উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাংলাবাজার মিরপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, কুলাউড়া থেকে রবিরবাজারের দিকে মোটরসাইকেলযোগে ৩ জন যাচ্ছিল। পথে রবিরবাজার রোডের বড়কাপন এলাকায় পৌঁছালে একটি পানিবাহী ট্যাংকার গাড়ির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা ৩ জনকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। আহত দুজনের অবস্থা গুরুতর হওয়ায় একজনকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি বিনয় ভুষন রায় জানান, এসআই পরিমল চন্দ্র দাস ঘটনাস্থল পরিদর্শন করে পানিবাহী ট্যাংকারটি জব্দ করেছেন। আর মরদেহটি ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/আরএস/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা