সারাদেশ

সুজানগরে সরকারি উন্নয়নমূলক কাজের উদ্বোধন 

নিজস্ব প্রতিনিধি,পাবনা: পাবনার সুজানগরের হাসামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন এবং হোগলাডাঙ্গী থেকে পদ্মা নদী পর্যন্ত নির্মাণাধীন রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৬ মে) দুপুরে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, পাবনা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ ফিরোজ কবির এ দু’টি উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা প্রকৌশলী আবুল হাশেম, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, উপজেলা আওয়ামীলীগ নেতা ইউসুফ আলী ও আনোয়ার হোসেন আয়নাল।

উপজেলা প্রকৌশল বিভাগ জানায়, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অর্থায়নে প্রায় এক কোটি টাকা ব্যয়ে হাসামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ এবং এক কোটি ৯ লাখ ২৯ হাজার ৭৮৫ টাকা ব্যয়ে হোগলাডাঙ্গী থেকে পদ্মা নদী পর্যন্ত রাস্তা পাকাকরণের কাজ হচ্ছে।

এছাড়াও একইদিন এমপি ফিরোজ কবির সুজানগর উপজেলার বশে কয়েকটি নির্মাণাধীন রাস্তা নির্মাণকাজ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

এ সময় সাংসদ আহমেদ ফিরোজ কবির সাংবাদিকদের বলেন, প্রত্যন্ত চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমার নির্বাচনী এলাকার চরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করা হচ্ছে। শিক্ষার সুন্দর পরিবেশ দিতে স্কুলভবন নতুন করে তৈরি করা হচ্ছে। আমি এ এলাকার উন্নয়নের জন্য যা যা প্রয়োজন করার চেষ্টা করে যাচ্ছি। ইতোমধ্যে বেশকিছু উন্নয়ন কাজ চলমান রয়েছে। বাকি কাজ গুলো অতি দ্রুত করার চেষ্ট করছি।

সান নিউজ/আরএস/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা