সারাদেশ

ইয়াসে উপকূল অঞ্চলে বাড়ছে আতঙ্ক 

নিজস্ব প্রতিনিধি, খুলনা: বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ইয়াস শক্তি বাড়িয়ে উপকূলের দিকে এগুচ্ছে। উপকূলের দিকে যতই এগুচ্ছে ঝড়ের গতি ততই বাড়ছে। এর ফলে উপকলীয়ঞ্চলের নদ-নদীতে জোয়ারে পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

মঙ্গলবার (২৫ মে) সকাল থেকে ঘূর্ণিঝড় ইয়াস এর প্রভাবে খুলনাঞ্চলে বৈরি আবহাওয়া বিরাজ করছে। গতকাল ২৪ মে রাত থেকে থেমে থেমে বৃষ্টি ও ঝড়ো বাতাস বইছে। সময় যতো যাচ্ছে বাতাসের তীব্রতা ততোই বাড়ছে। নদীতে উত্তাল অবস্থা বিরাজ করছে।

উপকূলের উপজেলা কয়রা, দাকোপ, বটিয়াঘাটা ও পাইকগাছা এলাকার পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ গুলো অরক্ষিত রয়েছে। এসব এলাকার বেড়িবাঁধগুলো খুবই ঝুঁকিপূর্ণ থাকায় এবং নদ-নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় এসব অঞ্চলের জনমনে আতঙ্ক বিরাজ করছে। এছাড়াও নদীর পানি স্বাভাবিকের চেয়ে ২ফুট বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চলের মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে। বিশেষ করে বেড়িবাঁধ এলাকার মানুষগুলো।

জানা যায়, পশুর, শিবসা, কপোতাক্ষ, রূপসা ও সুন্দবনের আশপাশের নদ নদীতে স্বাভাবিক সময়ের চেয়ে দুই থেকে চার ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এতে উপকূলের কিছু কিছু জায়গায় জোয়ারের পানির চাপে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হওয়ার আশংকা রয়েছে।

আবহওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, মংলা বন্দর থেকে ৪৫৫ কিঃমিঃ দক্ষিণ- দক্ষিণপশ্চিমে অবস্থান করছে। প্রবল ঘূর্ণিঝড়টি আরো ঘনীভূত ও উত্তর- উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ( ২৬ ) বুধবার দুপুর নাগাদ উত্তর- উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে। প্রবল ঘূর্ণিঝড় ৬৪ কিঃমিঃ এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিঃমিঃ যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ১১৭ কিঃ মিঃ পযর্ন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটে সাগর খুবই বিক্ষুদ্ধ রয়েছে। ঘূর্ণিঝড় অতিক্রম কালে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট জেলা সমূহে ভারী থেকে অতিভারী বর্ষণসহ ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিঃ মিঃ বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

মঙ্গলবার দুপুরে খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বলেন, বঙ্গেপসাগরে থাকা ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে খুলনায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। স্থানীয় নদ নদীর জোয়ারের পানি২/৪ ফুট বৃদ্ধি পেয়েছে । মোংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থনীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়াও পূর্ণিমার প্রভাবে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটে নদ নদীর পানি স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৪ ফুট অধিক উচ্চতার জোয়ারে প্লাবিত হতে পারে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা