সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় জনপ্রিয় হয়ে উঠছে বাদাম চাষ

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: এক সময় মেঘনা-তিতাস অববাহিকাসহ হাওরাঞ্চলের বিস্তীর্ণ চরাঞ্চলে বাদামের চাষ হলেও নতুন শস্যের প্রতিযোগিতায় কমে যায় বাদামের আবাদ।

বাদামের আবাদ বৃদ্ধিতে প্রণোদনা ও প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর, নবীনগর, সরাইল, নাসিরনগর এ ৪টি উপজেলার পাশাপাশি এবারই প্রথম বিজয়নগর উপজেলায়ও বাদামের আবাদ হয়েছে।

চলতি মওসুমে কৃষি বিভাগ ৮৫ হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও জেলায় ১৪৫ হেক্টর জমিতে বাদামের আবাদ হয়েছে।

প্রণোদনার আওতায় চাষিদের প্রতিকানি জমির জন্য দেয়া হয়েছে ১০ কেজি বীজ ও ৩০ কেজি সার।

চাষিরা জানান, ধানের তুলনায় উৎপাদন খরচ কম ও ব্যাপক চাহিদা থাকায় চাষিরা বাদাম চাষে ঝুঁকছে। পাশাপাশি পচনশীল না হওয়ায় তারা তা সহজেই সংরক্ষণ করতে পারছে। এছাড়া বাড়তি কোন সেচেরও প্রয়োজন পড়ে না।

আবহাওয়া অনুকূলে থাকায় ভাল ফলনের আশা করছে বাদাম চাষিরা। ডিসেম্বরের ১ম সপ্তাহে বাদামের বীজ রোপন করা হয়। রোপণের ১৫০ দিন পরেই তারা ফলন ঘরে তুলতে পারে। এতে ২ ফসলি জমিগুলো ৩ ফসলি জমিতে রুপান্তরিত হওয়ায় বাদাম চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। খুচরা বাজারে প্রতি কেজি বাদাম প্রকার ভেদে ১২০ থেকে ১৫০ টাকা দরে বিক্রি হয়।

সান নিউজ/আরএস/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা