সারাদেশ

৮২ বছরের বৃদ্ধাকে দুই যুবকের ধর্ষণ     

নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর: শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ৮২ বছরের এক বৃদ্ধাকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ব্যাপারে ডামুড্যা থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই বৃদ্ধা।

সোমবার (২৪ মে) রাত সাড়ে ৩টার দিকে এ ধর্ষণের ঘটনা ঘটে।

অভিযুক্ত যুবকরা হলেন, শিধলকুড়া ইউনিয়নের চরশিধলকুড়া এলাকার আরমান ব্যাপারীর ছেলে শামীম ব্যাপারী (২৭) ও তার বন্ধু শহীদ মাদবরের ছেলে হাসান মাদবর (২৬)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিধলকুড়া ইউনিয়নের চরশিধলকুড়া এলাকায় সোমবার রাতে ওই বৃদ্ধার ঘরে ঢুকে শামীম ও হাসান পালাক্রমে ধর্ষণ করেন। এসময় বৃদ্ধার চিৎকারে প্রতিবেশীরা ছুটি আসেন। এক ফাঁকে শামীম ও হাসান পেছনের দরজা দিয়ে পালিয়ে যান। পরে ওই বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয়রা।

ডামুড্যা থানার ওসি (তদন্ত) প্রবীণ কুমার চক্রবর্তী বলেন, ওই ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বৃদ্ধাকে ডাক্তারি পরীক্ষার জন্য শরীয়তপুর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/আরএস/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা