সারাদেশ

টাকা ছাড়া মেলে না বয়স্ক-বিধবা ভাতার কোড

নিজস্ব প্রতিনিধি, ভোলা: ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নে বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্ত ও প্রতিবন্ধী ভাতা বই কার্ড প্রদানে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। অর্থের বিনিময়ে ভাতা বই কার্ডে কোড (নাম্বার) প্রদানের অভিযোগ পাওয়া যায় সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন আউটসোর্সিং এ কর্মরত সদস্যদের বিরুদ্ধে। ভাতা বই কার্ড প্রতি ২ থেকে ৩ শত টাকা করে আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

সরজমিনে অভিযোগ অনুযায়ী সোমবার (২৪ মে) সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা য়ায় ভোলা সদর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন আউটসোর্সিং এ কর্মরত আবদুর রহিম ও মোঃ কামাল হোসেন ও পূর্ব ইলিশ
ইউপি চেয়ারম্যান এর একান্ত সহচর মাসুম মাঝি নেতৃত্বে চলছে টাকার বিনিময়ে ভাতা কার্ড যাচাই-বাছাই ও নগদ মোবাইল ব্যাংকিং একাউন্ট খোলার কাজ।

নাম প্রকাশে অনিচ্ছুক এমন একাধিক লোক বলেন, সদর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের ফিল্ড সুপার ভাইজার শেখর দে (শেখর বাবু) নির্দেশে আবদুর রহিম, মোঃ কামাল হোসেন ও মাসুম মাঝি ভাতার কার্ডের নামে অবৈধ উপায়ে টাকা উত্তলন করছেন।

ইউনিয়ন পরিষদে বয়স্ক ভাতার কার্ড করতে আসা মালেক সরদার অভিযোগ করে বলেন, আমি তো জানিনা কার্ড করতে টাহা লাগে। আমি আমার ভোটার কার্ড স্যারগো দারে দিছি। টাহা দেইনাই দেইখা আমার কার্ড হয় নাই।

মালেক সরদারের মতো বয়স্ক ও বিধবা ভাতার কার্ড করতে আসা ছালেহা বেগম ও জয়বুন নেছা বলেন, নগদের একাউন্ট খোলার লাইগা আমাগো কাছ থেইকা একশো টাকা করে নিতেছে। না দিলে কার্ডে নাম্বার দেয়না।

কলেজ ছাত্র রাকিব বলেন আমার দাদার বয়স্ক ভাতার কার্ড করতে আসছি। এখানে দায়িত্বে থাকা আবদুর রহিম যে টাকা দেয় তার ভোটার আইডি কার্ডে একটা সিরিয়াল নাম্বার দিয়ে দেয়। সিরিয়াল নাম্বার অনুযায়ী নগদে একাউন্ট খোলা হয় এবং কাগজ যাচাই বাছাই করা হয়। আমার টাকা দিতে দেরি হইছে বিদায় আমার কার্ডে কোড নাম্বার দেয়নি।

এরকম একাধিক লোকের অভিযোগ পাওয়া গেছে পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদে ভাতা কার্ড যাচাই-বাছাই ও নগদ একাউন্ট খুলতে আসা লোকের কাছ থেকে।

অভিযুক্ত আবদুর রহিমের কাছে টাকা নেওয়ার বিষয় জানতে চাইলে তিনি বলেন, এখানে অনেক মানুষ গরমে সবাই অতিষ্ট হয়ে পড়েছে তাই আগে যাওয়ার জন্য কেউ কেউ আমাকে টাকা দেওয়ার চেষ্টা করছে আমি নেইনি।

আরেক অভিযুক্ত মোঃ কামালের কাছে জানতে চাইলে তিনি ক্যামেরার ভিডিও বন্ধ রাখতে বলে জানান, এই টাকা টা মূলত এমআইসি কোর্ডের জন্য নেওয়া হয়েছে। এটা অফিসে লাগে তাই নেওয়া হয়েছে।

অভিযুক্ত পূর্ব ইলিশ ইউপি চেয়ারম্যান এর একান্ত সহচর মাসুম মাঝির সাথে কথা বললে তিনি জানান, আমি এই বিষয়ে কিছুই জানি না। সমাজ সেবার স্যাররা জানে।

এদিকে সদর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের ফিল্ড সুপার ভাইজার শেখর দে ( শেখর বাবু) সাথে ঘটনা স্থানেই এ বিষয় জানতে চাইলে তিনি বলেন, আমার কোন লোক টাকা নিয়ে কার্ড দিয়েছে এমন কোন অভিযোগ আমি এখনো পাইনি। তাছাড়া কার্ড করতে কোন টাকার প্রয়োজন হয় না। আর যারা এই কাজ করছে তারা আমাদের লোক না তারা নগদের লোক। তাদের জন্য আমি কোন দায়ভার নিতে পারবো না। এর বাইরে আমি কিছুই বলতে পারবো না।

ভোলা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম জানান, অবৈধ ভাবে টাকা নেওয়ার কোন সুযোগ নেই। মাননীয় প্রধানমন্ত্রীর উপহার জিটুপির মাধ্যমে আমরা টাকা দিবো তারা মোবাইল একাউন্টে টাকা পাবে। সামাজিক দূরত্বের আওতায় সরকার টাকা দিচ্ছে এখানে অবৈধ ভাবে টাকা নেওয়ার উপায় নেই। আর যদি কেউ নিয়ে থাকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা