সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৪ জন নিহত

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে চার জন নিহত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় লিচু কুড়াতে গিয়ে এক কিশোর, বিলে ধান মাড়াই করতে গিয়ে এক কৃষক ও গোমস্তাপুর উপজেলায় আম কুড়াতে গিয়ে দুই কিশোরীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত এ ঘটনাগুলো ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোযাফফর হোসেন ও গোমস্তাপুর থানার ওসি দিলিপ কুমার দাস।

নিহতরা হলেন, সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সাবানিয়া পাড়ার শরিফুল ইসলামের ছেলে আল আমিন (১২), নামো হড়মা গ্রামের এনামুল হকের ছেলে রবিউল ইসলাম (২৬), রহনপুর পৌরসভার হুজরাপুর গ্রামের বিপুলের মেয়ে খুশী (১৩) ও গোমস্তাপুর ইউনিয়নের অভিমান্যপুর গ্রামের নাজমুল হোসেনের মেয়ে শাহিদা খাতুন (১৩)।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি জানান, ঝড়ের সময় কিশোর আল আমিন বাড়ির পাশের লিচুর বাগানে লিচু কুড়াতে গিয়ে বজ্রপাতে আঘাতে ঘটনাস্থলে মারা যায়।

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার অনুপনগরের বিলে ধান মাড়াই করতে গিয়ে কৃষক রবিউল ইসলামের ঘটনাস্থলে মৃত্যু হয়।

গোমস্তাপুর থানার ওসি জানান, মৃত কিশোরীরা ঝড়ের সময় আম কুড়াতে বাগানে যায়। সেই সময় বজ্রপাতের আঘাতে তারা গুরতর আহত হয়। পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা