সারাদেশ

পটুয়াখালীতে ঘূর্ণিঝড় মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় পটুয়াখালীতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। জেলায় ৮০৩ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ৯৩ টি মেডিকেল টিম গঠন , পর্যাপ্ত শুকনো খাবার, বিশুদ্ধ পানিসহ মোমবাতি ও দিয়াশলাই মজুদ রাখার কাজ শুরু করা হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে ২ কোটি চোয়ান্ন লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। জেলা হেড কোয়াটারে তিনটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।

সোমবার (২৪ মে) বিকেলে জেলা প্রসাশকের দরবার হলে জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি আয়োজিত সভায় জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিম সুপার মাহফুজ আহমেদ,জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান,উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম সরোয়ার, টেলিভিশন জার্নালিষ্ট ফোরাম সাধারণ সম্পাদক মুজাহিদ প্রিন্স, সাংবাদিক জাকারিয়া হৃদয় ও বিভিন্ন দফতরের প্রধানগণ।

সভায় জানানো হয়, ঘূর্ণিঝড় ইয়াশ মোকাবিলায় সিপিপির ৮ হাজার ৬৪০ জন স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া যুব রেড ক্রিসেন্টের ৪০ জন এবং ফায়ার সার্ভিসের ৪০ জন করে স্বেচ্ছাসেবক জেলা হেড কোয়ার্টারে প্রস্তুত থাকবেন। জরুরি প্রয়োজনের তারা দুর্গত এলাকায় চলে যাবেন।

জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী জানান,ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় পুলিশ, সিপিপি, রেড ক্রিসিন্ট, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,ফায়ার সার্ভিসসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং তার পরিষদকে প্রস্তুত রাখা হয়েছে। পর্যাপ্ত ত্রাণের মজুদ রয়েছে। আশ্রয়কেন্দ্র গুলোতে যাতে মানুষ খাদ্য ও পানি পায় সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পর্যাপ্ত চিড়া,মুড়ি,গুড় ও প্যাকেটজাত খাবারের ব্যবস্থা করা হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা