সারাদেশ

নতুন ব্রি-৮১ ও ব্রি-৮৯ ধানে চাষে সাফল্য

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: জেলার বেলকুচি উপজেলার পৌর এলাকার বয়ড়াবাড়ি গ্রামের কৃষক আব্দুল লতিফ। তিনি বেলকুচি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে বিদেশে প্রশিক্ষণ প্রাপ্ত কৃষি অফিসার, কল্যাণ প্রসাদ পালের সহযোগিতা উৎসাহ উদ্দিপনা এবং উপ সহকারী কৃষি কর্মকর্তা, সাহাবুদ্দিনের সার্বক্ষণিক পরামর্শে ব্রি -৮১ ও ব্রি-৮৯ বীজ সংগ্রহ করে। তারপর চারা তৈরির মাধ্যমে ধান চাষ করে ব্যাপক ফলন পেয়ে এলাকায় আলোচনার সৃষ্টি করেছেন। তিনি ০৬ বিঘা জমিতে এই ধানের চাষ করেন।

আব্দুল লতিফ জানান তার নিজস্ব কোন জমি নাই, অন্যের জমি কট মেদি নিয়ে চাষাবাদ করে সাফল্য অর্জন করেছেন। প্রতি বিঘা জমিতে ৩৫ মন হিসাবে ধান উৎপাদিত হবে আশা করছে। তিনি জানান এ ধান ওজনে ভারী, ঠিকমত পরিচর্যা এবং সময়মত সার, পানি কীটনাশক প্রয়োগ করে সাফল্য পাওয়া যাবে ইনশাআল্লাহ।

এ ধান প্রতিকূল আবহাওয়াতেও ক্ষতির সম্ভাবনা কম। এই ধান চাষ করে এলাকার অন্য কৃষকদের মধ্যে ব্যাপক সারা জাগিয়েছে।

স্থানীয়রা জানান, নতুন জাতের এই ধান গত বছর থেকে কৃষক আব্দুল লতিফ চাষ করে আলোড়ন সৃষ্টি করেছেন। আশা করা যাচ্ছে বয়ড়াবাড়ি গ্রাম থেকে ধানটি সমগ্র জেলায় ছড়িয়ে পড়বে।

উপজেলা কৃষি কর্মকর্তা কল্যাণ প্রসাদ পাল এই প্রতিবেদক কে বলেন, বয়ড়াবাড়ি গ্রামের আব্দুল লতিফ আমাদের পরামর্শে এবং উপজেলায় কৃষক প্রশিক্ষণের সাফল্যে আমরা আনন্দিত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা, আনিসুর রহমানও এই ধান চাষে সাফল্যের জন্য সন্তোষ প্রকাশ করেছেন।

আব্দুল লতিফ একজন শিক্ষিত অবসরপ্রাপ্ত কর্মচারী। তিনি বেলকুচি উপজেলার কর্মচারী ছিলেন। তার দুই ছেলে শিক্ষিত বেকার তারা মাঝে মাঝে বাবার কৃষি কাজে সহায়তা করে। অত্যন্ত পরিশ্রমী আব্দুল লতিফ একজন সদালাপী বাস্তববাদী কৃষক।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা