হাতিয়ার নিম্নাঞ্চল প্লাবিত
সারাদেশ

‘ইয়াস’র কারণে হাতিয়ার নিম্নাঞ্চল প্লাবিত

জেলা প্রতিনিধি, নোয়াখালী: ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জোয়ারে প্লাবিত হয়েছে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার উপকূলীয় অঞ্চলের বেশকিছু গ্রাম।

মঙ্গলবার (২৫ মে) সকাল থেকে শুরু হওয়া জোয়ারে এসব এলাকা প্লাবিত হয়।

এর মধ্যে নিঝুমদ্বীপ ইউনিয়নের চারটি গ্রাম সম্পূর্ণভাবে পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে হাতিয়ার চারপাশে নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৪ ফুট উচ্চতায় পানি বৃদ্ধি পেয়েছে।

এতে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের তালুকদার গ্রামের বেড়িবাঁধের বাইরে থাকা অংশ সম্পূর্ণ জোয়ারের পানিতে তলিয়ে গেছে। নিঝুমদ্বীপে বেড়িবাঁধ না থাকায় অস্বাভাবিক জোয়ারে মোল্লা গ্রাম, মদিনা গ্রাম, বান্দাখালী গ্রাম ও মুন্সি গ্রাম তলিয়ে যাওয়ার খবর দিয়েছে স্থানীয়রা।

জোয়ারের পানিতে ভেসে গেছে পুকুরের মাছ, গোখাদ্য। অনেক এলাকায় মানুষের কাঁচা ঘরবাড়িও বিধ্বস্ত হয়েছে।

নিঝুমদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কেফায়েত উদ্দিন বলেন, পানি বৃদ্ধি পাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ব্যাপারে হাতিয়া উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) কর্মকর্তা বদিউজ্জামান বলেন, ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার প্রভাব এক হয়ে জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। রাতের দিকে জোয়ারের পানি আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

নোয়াখালী জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। এজন্য উপকূলীয় অঞ্চলে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণ করে ব্যবস্থা নেয়া হচ্ছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা