সারাদেশ

সেতুর রেলিং ভেঙে ট্রাক খালে, শ্রমিক নিহত

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে লবণবোঝাই একটি ট্রাক সেতুর রেলিং উল্টে খালে পরে দুলাল (৪৪) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার (২১ মে) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার সোনারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুলাল শেরপুর জেলার শ্রবরদী উপজেলার টাঙ্গরপাড়া এলাকার শেরু মিয়ার ছেলে। তিনি আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত সড়কে চলমান চার লেন প্রকল্পের শ্রমিক ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তবে তাদের পরিচয় জানাতর পারেনি পুলিশ।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, বিকেলে সিলেট অভিমুখী একটি লবণবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সোনারামপুর এলাকার সেতু থেকে নিচে পড়ে যায়। এতে সেতুর পাশে কাজ করতে থাকা চার লেন প্রকল্পের শ্রমিক দুলাল ট্রাকটির নিচে চাপা পড়ে মারা যান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা