সারাদেশ

স্ত্রীর পরকীয়ার বলি সাইফুল!

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় শ্বশুর বাড়িতে বেড়াতে এসে সাইফুল আলম বিপুল (৩০) নামে এক যুবকের মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে।

শ্বশুরবাড়ির পক্ষ থেকে সাইফুল ইসলাম বিপুল ছাদ থেকে পড়ে মারা গেছেন বলে দাবি করা হলেও পরিবারের অভিযোগ স্ত্রীর পরকীয়ার বলি হয়েছেন সাইফুল আলম বিপুল। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

সাইফুল নারায়ণগঞ্জ জেলা শহরের গলাচিপা কলেজ রোডের মো. সামছুল আলমের ছেলে। ইতোপূর্বে সাইফুল তার স্ত্রীর বিরদ্ধে থানায় সাধারণ ডায়েরিও করেছিলেন।

গত ১৭ মে ব্রাহ্মণবাড়িয়া শহরের পাওয়ার হাউজ রোডের একটি ভবনের ছাদ থেকে পড়ে সাইফুলের মৃত্যু হয় বলে জানান তার শ্বশুরবাড়ির লোকজন। তিনি তার স্ত্রী হাবিবা আক্তার শায়লাকে নিয়ে শ্বশুরবাড়িতে আসেন ঈদ করতে।

সাইফুলের স্বজনরা জানিয়েছেন, গত বছরের ১৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের শিমরাইলকান্দি এলাকার ব্যবসায়ী হাফেজ মিয়ার মেয়ে হাবিবা আক্তার শায়লাকে পারিবারিকভাবে বিয়ে করেন সাইফুল ইসলাম বিপুল। বিয়ের পর হাবিবা পরকীয়ায় আসক্ত হয়ে পড়েন। গত ৮ মার্চ হাবিবা বাড়ির কাউকে কিছু না বলে ৯ ভরি স্বর্ণালংকার ও দেড় লাখ টাকা নিয়ে অজ্ঞাত ব্যক্তির সাথে চলে যান। এ ঘটনায় ওইদিনই নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন সাইফুল। পরবর্তীতে জানতে পারেন হাবিবা তার বাবার বাড়িতে চলে এসেছেন।

সাইফুলের বাবা সামছুল আলম অভিযোগ করে বলেন, হাবিবাকে নিয়ে ঈদ করার জন্য শ্বশুরবাড়ি আসেন সাইফুল। ঈদের ছুটি কাটিয়ে ১৭ মে নারায়ণগঞ্জ ফিরে যাওয়া কথা ছিল তাদের। কিন্তু নায়ারণগঞ্জ ফিরে না গিয়ে হাবিবা ও তার স্বজনরা সেদিন রাতে বাসার ছাদে নিয়ে গিয়ে কৌশলে সাইফুলকে নিচে ফেলে হত্যা করেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন সাইফুলের বাবা।

এ ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, নিহতের ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। অভিযোগ পেলে এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা